Advertisement Placeholder

ব্রিটেনের নতুন মন্ত্রিসভা, কে পেলেন কোন মন্ত্রণালয়

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রিটেনের নতুন মন্ত্রিসভা, কে পেলেন কোন মন্ত্রণালয়

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। এরপর প্রধানমন্ত্রী স্টারমার দেশটির নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়নারকে উপ-প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। খবর দ্যা গার্ডিয়ান, আল-জাজিরা।

নতুন অর্থমন্ত্রী হয়েছেন র‌্যাচেল রিভস। তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী।

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কোপার, প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম্মি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং, শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন, জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড, কর্ম এবং অবসর মন্ত্রী লিজ কেনডাল, বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস, বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রী পিটার কেইলি, পরিবহনমন্ত্রী লুইস হেই, পরিবেশ, খাদ্য এবং গ্রামবিষয়ক মন্ত্রী স্টিভ রিড, সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি, উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রী হিলারি বেন, স্কটল্যান্ডবিষয়ক মন্ত্রী ইয়ান মুরি, অ্যাটর্নি জেনারেল রিচার্ড হারমার কেসি, উচ্চকক্ষের নেতা ব্যারনস স্মিথ অব ব্যাসিলডন, নিম্নকক্ষের নেতা লুসি পাউয়েল, ওয়ালেসবিষয়ক মন্ত্রী জো স্টিভস মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

যুক্তরাজ্যে ৪ জুলঅই অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার