
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক সিটির কুইন্স ১৭ নভেম্বর রোববার ‘টেরেস অন দ্য পার্ক’-এ বসবে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ এর জমকালো লাইভ আসর। আর পুরস্কারগুলো হবে 1. Lifetime Achievement Award, 2. Restaurant of the Year, 3. Executive Chef of the Year, 4. Chef of the Year, 5. Food Supply Chain Management Company of the Year, 6. Home Cook of the Year.
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৪’ এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ৩০০ ডলার করে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় দুই শতাধিক রেস্টুরেন্ট ছাড়াও বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, ব্রিটেনসহ ইউরোপ, অষ্ট্রেলিয়া, কানাডার রেস্টুরেন্টে কর্মরতরাই এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। ইতিমধ্যেই বিভিন্নভাবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই আয়োজনের বিশেষ দিক হচ্ছে নিজ রান্নাঘরে সৃজনশীল খাবার প্রস্তুতকারিরাও অংশ নিতে পারবেন এবং বছরের সেরা ‘হোম কুক’ এওয়ার্ড পাবেন। পুরস্কারগুলো অর্থমানে নয়, প্রশংসাপত্র এবং ক্রেস্ট দেয়া হবে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ব্যক্তি, রাজনীতিকসহ বিখ্যাত শেফগণের মাধ্যমে। এই পেশার মর্যাদাকে মহিমান্বিত করার মধ্যদিয়ে বাঙালি খাবারকে বিশ্ব দরবারে ব্যাপক পরিচিতি প্রদানের অভিপ্রায়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন আমেরিকান কারি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা মো. খলিলুর রহমান।
সম্প্রতি নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘খলিল বিরিয়ানি হাউজ’র কনফারেন্স রুমে আহূত সংবাদ সম্মেলনে ‘বাইডেন বিরিয়ানি’র প্রচলন করে ব্যাপক খ্যাতি অর্জনকারি শেফ এবং এই হাউজের কর্ণধার মো. খলিলুর রহমান আরো জানান, আমেরিকান কারি এওয়ার্ড প্ল্যাটফরমটি বিশ্বের বৈচিত্রময় খাবার ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে। খলিল বলেন, আমাদের স্বপ্ন অনেক বড়। এই কারি এওয়ার্ড সেই স্বপ্ন যাত্রার প্রথম পদক্ষেপ। আমরা আশা করছি ‘ব্রিটিশ কারি এওয়ার্ড’র মত একদিন আমেরিকান কারি এওয়ার্ডও বিশ্বের কালিনারি শিল্পের অন্যতম গ্রহণযোগ্য এবং সম্মানীয় প্ল্যাটফরমে পরিণত হবে। এ অভিযাত্রায় গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা চেয়ে খলিলুর রহমান আরো বলেন, ৪০ বছর আগে ব্রিটিশ কারি এওয়ার্ডের যাত্রা শুরু এবং ইতিমধ্যেই তা বিশেষ এক অবস্থানে উন্নীত হয়েছে। গত বছর আমারও সৌভাগ্য হয়েছে ব্রিটিশ কারি এওয়ার্ড প্রাপ্তির। তারাও অন্তর্ভুক্ত আছেন আমাদের এওয়ার্ডে।
খলিল উল্লেখ করেন, বিশ্বখ্যাত মাস্টার শেফ এবং কালিনারি বিশেষজ্ঞদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জুরি বোর্ড এই আয়োজনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। বাছাই প্রক্রিয়া শুরু হবে আঞ্চলিক ভিত্তিতে। অংশগ্রহণকারীদের তথ্যসমূহ বিশ্লেষণের মাধ্যমে আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশসমূহ থেকে সেরা আবেদনগুলো জুরিবোর্ডের কাছে সাবমিট করা হবে। এরপরই চূড়ান্ত তালিকা এবং এওয়ার্ড বিতরণের জমকালো আসর বসবে। সেই আসরে সেরা শেফদের রেসিপি অনুযায়ী খাবারের ব্যবস্থার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে বিশ্বনন্দিত শিল্পীদের অংশগ্রহণে। সংবাদ সম্মেলনে এই এওয়ার্ড প্রবর্তনের প্রেক্ষাপট উপস্থাপন করেন সহ-প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম। এছাড়া, আইনগত বিভিন্ন দিক বিশ্লেষণ করেন প্রবীণ আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।
‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ আয়োজনের পেছনে যারা রয়েছেন, তাদের একজন হচ্ছেন, মাস্টার শেফ মো. খলিলুর রহমান। যিনি আমেরিকার জনপ্রিয় খলিল বিরিয়ানি হাউজের প্রতিষ্ঠাতা। কালিনারি শিল্পে অসামান্য অবদানের জন্য যিনি ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড’ এবং যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। আরেকজন হচ্ছেন, এনামুল হক এনাম। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’ এবং বাংলাদেশ থেকে প্রকাশিত বিজনেস ম্যাগাজিন ‘অর্থকণ্ট’-এর প্রতিষ্ঠাতা। তিনি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্ল্যাটফর্ম ‘এনআরবি ওয়ার্ল্ড’ এবং গ্লোবাল এনআরবি চেম্বারের অন্যতম প্রধান উদ্যোক্তা। এছাড়াও তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়ীদের অংশগ্রহণে ব্যবসায়ীদের মধ্যেকার সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। এনাম জানান এই কারি এওয়ার্ড প্রবর্তনের প্রেক্ষাপট। আর আইনগত ব্যাখ্যা প্রদান করেন প্রবীন আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।
উল্লেখ্য, আমেরিকান কারি এওয়ার্ড সম্পর্কে প্রথমে লন্ডন এবং পরবর্তীতে ঢাকায় সংবাদ সম্মেলনের ধারাবাহিকতায় হোস্ট সিটি নিউইয়র্কে দেয়া হলো আনুষ্ঠানিক ঘোষণা।



