Advertisement Placeholder

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর বিপ্লবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়।
চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের আমন্ত্রণে বেইজিং সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সন্ধ্যায় বেইজিং আসেন তিনি।

চীন সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ১১ জুলাই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এ সফরে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে’ উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার