Advertisement Placeholder

জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থান

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থান

সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারদের সদস্যরা।

বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি থেকে চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানানো হয়।

এ ছাড়া কোটাবিরোধী আন্দোলনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তি করা হয়েছে দাবি করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
এতে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ড. আ ক ম জামালউদ্দীন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ উপস্থিত রয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার