Advertisement Placeholder

ট্রাম্পকে হারাতে আমিই সেরা প্রার্থী: বাইডেন

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাম্পকে হারাতে আমিই সেরা প্রার্থী: বাইডেন

জো বাইডেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য নিজেকে সেরা প্রার্থী দাবি করেছেন জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় এক ঘণ্টার একক সংবাদ সম্মেলন করেন বাইডেন।

এ সময় বাইডেন বলেছেন, তিনি সুস্থ আছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনিই সেরা প্রার্থী।

বাইডেনের সংবাদ সম্মেলনে তাঁর রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়াসহ দেশ-বিদেশের নানা বিষয় উঠে আসে।
বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন।

তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকার ব্যাপারে তাঁর অনড় অবস্থান প্রকাশ করেন। বাইডেন বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি লড়ছি।’ বাইডেন দাবি করেন, তিনিই সেরা যোগ্য ব্যক্তি।

বাইডেন আবার বলেন, তিনি স্নায়বিকভাবে সুস্থ। কাজেই তিনি প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার