Advertisement Placeholder

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ১৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ড মেসির

এবারের কোপা আমেরিকার ফাইনালে পুরো সময়টা মাঠে খেলতে পারেননি লিওনেল মেসি। মাঠের বাইরে গিয়ে সাইড বেঞ্চে বসে চোখের জল ফেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত সতীর্থ লাউতারো মার্তিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সবমিলিয়ে এটি তাদের টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপা।

দ্বিতীয় কোপা আমেরিকা জিতে আরেকটি রেকর্ডও গড়েছেন মেসি। একসময়ের সতীর্থ দানি আলভেসকে হারিয়ে সবার উপরে উঠে গেছে তার নাম। এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক তিনি। নিজ দেশ আর্জেন্টিনা ও ক্লাবের হয়ে ৪৫টি শিরোপা জিতেছেন মেসি।
দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতেন তিনি, সেটি ছিল কোপা। এরপর তাদের হয়ে বিশ্বকাপ ও এবার ফের কোপা জিতলেন মেসি। এসব আন্তর্জাতিক শিরোপার ভিড়ে ইতালিকে হারিয়ে ফিনালেসিমা জিতেছিলেন তিনি। এছাড়াও জিতেছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ড।

মেসি অবশ্য সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ক্লাবটির হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন মেসি। জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ ও সমান সংখ্যক ইউয়েফা সুপার কাপও।

বার্সেলোনা ছেড়ে মেসি ক্লাব ফুটবলে শুরুতে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। ক্লাবটির হয়ে দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি, চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও। বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়েও একটি লিগ কাপ আছে তার।

সূত্র- স্পোর্টসস্টার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার