Advertisement Placeholder

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা : কী বললেন তারকারা

বিনোদন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা : কী বললেন তারকারা

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বিষয়টি নিয়ে কথা বলেছেন তারকারা।

চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।

অভিনেত্রী রুনা খান, হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সমালোচকপ্রিয় নির্মাতা ও অভিনেতা সুমন আনায়ারও আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লিখেছেন, ‘দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধৈঞ্চা? আসলে যেখানে দায়িত্ব শব্দটা ‘ক্ষমতা’ হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক ধৈঞ্চা!’

শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র।’

মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তিন শব্দের এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ান।’ এই স্ট্যাটাসের কমেন্টে কোটা আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার একটি ভিডিও লিংক শেয়ার করেছেন তিনি।

বাংলাদেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নিব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই, যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম। যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছূ ভিডিও দেখলাম, যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না।’

সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কন্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা। রাজাকার।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার