Advertisement Placeholder

শাহীনকে বিশেষ সহকারী করায় বেগম জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিউইয়র্কে সমাবেশ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহীনকে বিশেষ সহকারী করায় বেগম জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিউইয়র্কে সমাবেশ

নিউইয়র্কে বসবাসরত গোলাম ফারুক শাহীনকে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত উপদেষ্টা পরিষদের বিশেষ সহকারি মনোনীত করায় ১৫ জুলাই সোমবার রাতে দলীয় নেতা-কর্মীরা এক সমাবেশ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন। যুক্তরাষ্ট্র শ্রমিক দলের এ ধন্যবাদ-কৃতজ্ঞতা সমাবেশে এসেছিলেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরাও। ফুলেল শুভেচ্ছায় সিক্ত গোলাম ফারুক শাহীন এ সময় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারলেই বীরের বেশে স্বদেশে ফিরতে পারবেন তারেক রহমান। তেমন পরিবেশই আমাদের সকলের কাম্য এবং এজন্যে সকল ধরনের গ্রুপিং পরিহার করতে হবে।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালনকারী গোলাম ফারুক শাহীন বলেন, এখন সময় হচ্ছে মার্কিন কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজে দেন-দরবার জোরদার করার। মার্কিন বন্ধুদের বাংলাদেশের অসহনীয় পরিস্থিতির তথ্য সবিস্তারে জানাতে পারলে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর দায়িত্ব যথাযথভাবে সম্পাদিত হবে বলে মনে করছি। এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সকলকে দোয়া-মাহফিল আয়োজনের পরামর্শও দেন বিএনপি নেতা শাহীন।

BNP-Shahin-2

শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের এ সমাবেশ সঞ্চালনা করেন সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন (ভিপি), সেক্রেটারি সাঈদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, বদরুল হক আজাদ, লং আইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলিম পাখী, বরিশাল ফোরাম- বিএনপির নেতা জাফর তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার