Advertisement Placeholder

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জাফর ইকবালকে নিষিদ্ধ ঘোষণা

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জাফর ইকবালকে নিষিদ্ধ ঘোষণা

শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নেয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শাবিপ্রবিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল-গালিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও সকল শিক্ষার্থীদের আজ বিকেল ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার