Advertisement Placeholder

চীনের হুমকির পর তাইওয়ান সফর বাতিল স্পিকার পেলোসির!

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনের হুমকির পর তাইওয়ান সফর বাতিল স্পিকার পেলোসির!

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়া সফর শুরু করেছেন। ৩১ জুলাই তার এ সফর শুরু হয়। কিন্তু তার এ সফরসূচিতে নেই তাইওয়ানের নাম। তবে চীনের স্বায়ত্তশায়িত অঞ্চলটি সম্ভবত পেলোসি সফর করতে পারেন বলে তার সফর শুরুর আগে মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল।
স্পিকার পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের জোর জল্পনা ছড়ালে তীব্র প্রতিক্রিয়া আসে চীন থেকে। বেইজিংয়ের তরফে সতর্কবার্তা দেয়া হয়, পেলোসি তাইওয়ান সফর করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এক বিবৃতিতে স্পিকারের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সফরে হাউজ স্পিকার কংগ্রেসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলটি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে সফর করবেন বলেও এতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্পিকার পেলোসি উল্লেখিত দেশগুলোতে সফর করবেন। তবে আর কোথাও যাবেন কি না বিশেষ করে তাইওয়ান সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। সফরে দেশগুলোর সঙ্গে পারস্পরিক নিরাপত্তা, অর্থনীতি, অংশিদারত্ব ও গণতান্ত্রিক বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানানো হয়।

তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনকলে ‘আগুন নিয়ে না খেলার’ নতুন করে সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৮ জুলাই) ফোনকলে দুই ঘণ্টা ধরে কথা হয় দুই শীর্ষ নেতার। ফোনেই তারা তাইওয়ান ইস্যুতে একে অপরকে সতর্কবার্তা দেন।

তাইওয়ান নিজেদের স্বতন্ত্র দাবি করলেও চীন তাইওয়ানকে নিজেদের বলে মনে করে। এর আগে চীনের প্রেসিডেন্ট তাইওয়ানকে একত্র করার ঘোষণাও দেন। অন্যদিকে, তাইওয়ানে আক্রমণ করলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার