Advertisement Placeholder

নিউইয়র্কেও কোটা আন্দোলনের উত্তাপ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কেও কোটা আন্দোলনের উত্তাপ

কোটা বিলুপ্তির আন্দোলনের নামে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির নিন্দায় বড় ধরনের একটি র‌্যালির সমর্থনে মঙ্গলবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধাগণ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের ঢেউ নিউইয়র্কেও লেগেছে। আন্দোলনকারিদের পক্ষে বিএনপি এবং কোটা প্রথা বিলুপ্তির দাবির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাগণ ১৬ জুলাই পৃথক দুটি সমাবেশে মিলিত হন।
জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে মুক্তিযোদ্ধা-জনতার প্রস্তুতি সমাবেশ থেকে জানানো হয় যে, কোটা বিরোধী আন্দোলনের নামে একাত্তরের পরাজিত শত্রুরা কৌশল অবলম্বন করেছে তাকে মেনে নেয়া যায় না। ঘৃণিত, নিন্দিত এবং দন্ডিত ‘রাজাকার’ শব্দটি ব্যবহারের যে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে-তা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। দেশদ্রোহিতার সামিল। ওদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যায় না।

তাহলে এর খেসারত দিতে হবে চরমভাবে। প্রবাসীদেরকেও নাড়া দিয়েছে। এই সমাবেশে অংশগ্রহণকারিরা বলেছেন, সাধারণ ছাত্রদের আন্দোলনকে হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে বিএনপি-জামাত জোট। এজন্যে একাত্তরের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যা ৮টায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক র‌্যালির কর্মসূচি ঘোষণা করেছেন। সেখানে দলমত-নির্বিশেষে সকল প্রবাসীকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রস্তুতি সভায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন, কম্যুনিটি অর্গানাইজার তোফাজ্জ্বল লিটন, সঞ্জীবন সরকার প্রমুখ। সেই সমাবেশ থেকে স্বঘোষিত রাজাকারদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ এবং রাজাকারের বশংবদরা যাতে চাকরি না পায় সে ধরনের আইনের দাবি জানানো হবে।

এদিকে, ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ‘প্রবাসী বাংলাদেশি নাগরিক’ নামক ব্যানারে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সমর্থনে। এ সময় তারা বাংলাদেশে চলমান আন্দোলন দমনে ক্ষমতাসীন দল দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন এবং বক্তারা মুক্তিযোদ্ধা কোটা বিলুপ্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত সরব থাকার সংকল্প ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেত্রী রিটা রহমান, গোলাম ফারুক শাহীন, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, জসিমউদ্দিন ভিপি, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আহবাব চৌধুরী, বদরুল হক আজাদ, আমিনুল ইসলাম, প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন এম এ বাতিন, জাহাঙ্গির আলম, আনোয়ারুল ইসলাম শাহীন প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার