Advertisement Placeholder

কোটা আন্দোলন নিয়ে ভারত সরকারকে ‘নোট’ দিয়েছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোটা আন্দোলন নিয়ে ভারত সরকারকে ‘নোট’ দিয়েছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে’—পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন বক্তব্যের প্রতিবাদে ভারত সরকারকে নোট দিয়েছে সরকার। মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন, ‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে’। এ বিষয়ে হাছান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে মন্ত্রী বলেন, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ এবং উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি।

বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ নিয়ে মনগড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানোর অপতৎপরতা প্রতিরোধে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো কাজ করছে বলে জানিয়েছেন হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, পদ্মাসেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, মেট্রোরেল স্টেশনে হামলা হয়েছে, পোড়ানো হয়েছে। এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা। এসব ফুটেজ ও তথ্য আমরা বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি ও সরকারকে জানানোর ব্যবস্থা নিয়েছি।

ড. ইউনূসের বিবৃতি নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী : সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। ইউনূসের বিবৃতিকে দেশবিরোধী বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি বিবৃতিতে কোথাও রাষ্ট্রের তথা জনগণের সম্পত্তির ওপর হামলার নিন্দা জানাননি বরং দেশের এই পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন যা দেশবিরোধী কাজের শামিল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার