Advertisement Placeholder

নির্বাচনি সমাবেশে ট্রাম্পকে তুলোধুনো করলেন কমলা

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনি সমাবেশে ট্রাম্পকে তুলোধুনো করলেন কমলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মনোনয়ন পাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন। প্রয়োজনীয় ডেলিগেটদের সমর্থন এরই মধ্যে পেয়ে গেছেন তিনি।

এরপরই বুধবার উইসকনসিন রাজ্যে প্রথম নির্বাচনি সমাবেশে হাজির হয়েছেন কমলা হ্যারিস। সমাবেশে উপস্থিত প্রায় ৩ হাজার দর্কশ্রোতার উদ্দেশে ভাষণে বাক্যবাণে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেছেন তিনি।

নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সাবেক একজন কৌসুঁলি এবং দোষী সাব্যস্ত এক আসামির মধ্যে একজনকে বেছে নেওয়ার ভোট বলে অভিহিত করেছেন হ্যারিস। রিপাবলিকান প্রতিপক্ষ ট্রাম্পকে প্রতারকদের সঙ্গে তুলনা করেন তিনি।

ডেমোক্র্যাটদের পক্ষে জোরাল প্রচারাভিযানে নেমেই ট্রাম্পকে এভাবে ধরাশায়ী করার চেষ্টা করেছেন কমলা হ্যারিস।

তবে হ্যারিসের এমন মন্তব্যের আগে ট্রাম্পও ভাইস প্রেসিডেন্টকে আক্রমণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “কমলা যাই স্পর্শ করেন, তাই ধ্বংস হয়ে যায়।”

কমলা হ্যারিসের পক্ষে বাইডেনের সমর্থনের পরই ট্রাম্প এবং হ্যারিস একে অপরকে লক্ষ্য করে রাজনৈতিক মন্তব্য করে যাচ্ছেন।

উইসকন্সিনের মিলাওয়াকি শহরের একটি হাইস্কুলে বক্তৃতায় হারিস বলেন, ডেনাল্ড ট্রাম্প আমাদের দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়।

এসময় তিনি উপস্থিত দর্শকদের সামনে প্রশ্ন রেখে বলেন, তারা স্বাধীন, আইনের শাসন আছে এমন দেশে থাকতে চায় নাকি ঘৃনা, ভয়, বিশৃঙ্খলাপূর্ণ দেশে থাকতে চায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার