Advertisement Placeholder

লোপেজের সঙ্গে ডিভোর্সের আনন্দে পার্টি দেবেন বেন অ্যাফ্লেক!

বিনোদন ডেস্ক:   |   শনিবার, ২৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লোপেজের সঙ্গে ডিভোর্সের আনন্দে পার্টি দেবেন বেন অ্যাফ্লেক!

টানা ২০ বছর প্রেম করেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। মাঝখানে দীর্ঘ সময় ছিলেন আলাদা ৷ তবে ২০২১ সালে ফের সম্পর্কে জড়ান হলিউডের এই বহুল চর্চিত জুটি। এরপরের বছরই ঘটা করে বিয়ে সারেন। ২ বছর পার হতেই ফের বিচ্ছেদের গুঞ্জন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের!

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন লোপেজ-বেন। যত দিন যাচ্ছে, গুঞ্জন যেন আরো ডানা মেলছে! এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদের আনন্দে জমকালো পার্টি দিতে চলেছেন বেন।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে স্প্যানিশ  সংবাদমাধ্যম মারকা জানিয়েছে, সম্পর্কের বেড়াজাল থেকে বের হয়ে আসতে চাইছেন বেন। বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হলেই তিনি পার্টি দেবেন।
সূত্রের ভাষ্যমতে, ‘নিজেকে নিয়েই ফের আনন্দে থাকতে চান বেন।

তাই জর্জিয়ায় নিজের বাড়িতে একটি বড় পার্টির আয়োজন করবেন তিনি। সেখানে তাঁর কাছের বন্ধুরা থাকবেন। মজার ব্যাপার হলো, ওই বাড়িতেই জেনিফারের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল।’
যদিও অন্য একটি সূত্রের দাবি, জর্জিয়া নয়, লাস ভেগাসে পার্টি দেবেন বেন। তবে যেখানেই দেন না কেন, বিষয়টি জেনিফারের জন্য পীড়াদায়ক হবে বলেই ধারণা অনেকের।

২০২২ সালের ১৬ জুলাই বিয়ে করেছিলেন বেন-জেনিফার। ঘনিষ্ঠ সূত্রে তাঁদের বিচ্ছেদের কথা বারবার গণমাধ্যমে এলেও বিষয়টি নিয়ে তাঁরা স্পষ্ট করে কিছুই বলেননি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার