Advertisement Placeholder

‘শেখ হাসিনা আর বাকশালী স্টাইলে ক্ষমতায় থাকতে পারবেন না’

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ২৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘শেখ হাসিনা আর বাকশালী স্টাইলে ক্ষমতায় থাকতে পারবেন না’

নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে ২৬ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ, শেখ হাসিনার পদত্যাগ এবং রাষ্ট্র সংস্কার দাবি’তে এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় বেগম জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনা বাকশালি স্টাইলে সারাজীবন ক্ষমতায় থাকতে চান। কিন্তু জনতা জেগেছে। শেখ হাসিনা আর এই গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না। বিএনপির বিজ্ঞ মহাসচিব ইতিমধ্যেই বলে দিয়েছেন যারা বাংলাদেশকে ভালবাসেন, সবুজ পতাকাকে ভালবাসেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেন তারা যেন আর ঘরে বসে না থাকেন।

BNP Rally-2

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, এই প্রবাস থেকে নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী আন্দোলন করে এরশাদকে হটানোর পথ সুগম করেছিলাম। ১/১১ তে গঠিত সেনাসমর্থিত কেয়ারটেকার সরকার হটাতেও প্রবাসীরা দুর্বার আন্দোলনে শরিক হয়েছিলাম। সেই চেতনায় বর্তমানের আন্দোলনকে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত অব্যাহত রাখতে হবে।
বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করতে অন্তত একমাস রেমিটেন্স পাঠানো বন্ধ রাখতে হবে। আর এটি হচ্ছে সময়ের দাবি।

হোস্ট সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এ বিক্ষোভ-সমাবেশ সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। আরো বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক বদিউল আলম, মহিলা বিএনপির নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিমউদ্দিন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচউদ্দিন, নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর)’র সাধারণ সম্পাদক এবাদ চৌধুরী, বরিশাল বিভাগ জাতীয়তাবাদি ফোরামের সভাপতি জাফর তালুকদার, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, হুমায়ূন কবীর, দেওয়ান কাউসার, আমিনুল ইসলাম চৌধুরী, আশরাফ হোসেন, বদরুল হক আজাদ, এ আর মাহবুবুর রহমান, বাচ্চু মিয়া, হাফিজুর রহমান পিন্টু, জিনাত রেহানা নিরা, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও ওয়াহেদ আলী মণ্ডল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার