Advertisement Placeholder
জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে নিষিদ্ধ, শেখ হাসিনার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৩১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে নিষিদ্ধ, শেখ হাসিনার পদত্যাগ দাবি

বিক্ষোভের প্ল্যাকার্ডে শান্তিরক্ষা মিশন থেকে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে অপসারণের দাবি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবিসহ অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের স্লোগান উচ্চারিত হলো ৩১ জুলাই অপরাহ্নে জাতিসংঘের সামনের বিক্ষোভ-সমাবেশ থেকে।

‘সেভ বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশি আমেরিকান সিটিজেন মুভমেন্ট’ লেখা ব্যানার হাতে নিয়ে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীগণের এ বিক্ষোভে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক এবং বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান, কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীনসহ নিউইয়র্ক স্টেট, মহানগর বিএনপির শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্র যুবদলের বিলুপ্ত কমিটির নেতা-কর্মী ছাড়াও ছিলেন শ্রমিক দলের কর্মকর্তারা। কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশে হতাহতদের জন্যে শোক এবং গ্রেফতার-নির্যাতনের নিন্দা জানানোর এই আয়োজনে মূল স্লোগান ছিল জাতিসংশ মিশনে বাংলাদেশের ট্রুপস নিষিদ্ধ এবং শেখ হাসিনার পদত্যাগের দাবি। তবে জাতিসংঘ মহাসচিব বরাবরে প্রেরিত স্মারকলিপিতে এসব কথা উল্লেখ করা হয়নি। বিক্ষোভে বহন করা প্ল্যাকার্ডের অন্যতম বক্তব্য ছিল ‘ইউএন মাস্ট টেক অ্যাকশন, রিমুভ দোজ ব্রুটাল বাংলাদেশ আর্মি অ্যান্ড পুলিশ ফ্রম দ্য পীচ কিপিং মিশন’। জয়নাল আবদিন ফারুকের হাতেও একটি প্ল্যাকার্ড ছিল সেনাবাহিনীকে তিরস্কারের। বিক্ষোভ সমাবেশে জ্বালাময়ী বক্তব্যকালে বিএনপির কেন্দ্রীয় নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, অতীতের মত এবারও প্রবাস থেকে দুর্বার এ আন্দোলনের জোয়ারে ভেসে যাবে জবর-দখলকারি শেখ হাসিনার সরকার। বিএনপির অপর নেতার্ওা কঠোর সমালোচনা করেন ছাত্রদের আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণের।
এ বিক্ষোভে স্থানীয় নেতাদের মধ্যে ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান ও সেক্রেটারি সাঈদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচউদ্দিন, নিউইয়র্ক মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সেক্রেটারি বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবদলের বিলুপ্ত কমিটির সভাপতি জাকির এইচ চৌধুরী, সেক্রেটারি সাঈদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, মনির হোসেন, গিয়াসউদ্দিন মান্নান, আলমগীর হোসেন মৃধা, স্টেট বি এন পির আনিসুর রহমান, আশরাফ হোসেন, হুমায়ূন কবীর, রিয়াজ মাহমুদ, জিয়াউর রহমান মিলন, জিনাত রেহেনা রিনা, পলি, সোহরাব হোসেন, ইনজিনিয়ার মাইনুদ্দিন, নাসির উদ্দিন, মাহবুবুল হক, ভার্জিনিয়া বিএনপির সাধারন সম্পাদক তোফায়েল আহমমেদ প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার