Advertisement Placeholder

ট্রাম্প না জিতলে নয়া প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হবে না : বাইডেন

বিশেষ সংবাদদাতা   |   বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাম্প না জিতলে নয়া প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হবে না : বাইডেন

নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে ২০ জানুয়ারিতে প্রথা অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে বলে ভাবতে পারছেন না প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সিবিএস নিউজকে প্রদত্ত সাক্ষাতকারে বাইডেন বলেন, যদি ট্রাম্প পরাজিত হোন, আমি কোনভাবেই ভরসা পাচ্ছি না যে, ক্ষমতা হস্তান্তর পর্বটি শান্তিপূর্ণ হবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত হতে পারছি না।

৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থীর ক্ষমতা গ্রহণের পর্বটি শান্তিপূর্ণ হবে কিনা-এমন প্রশ্নের জবাবে বাইডেন অতীত আচরণের আলোকে গভীর হতাশা ব্যক্ত করে উপরোক্ত অভিমত পোষণ করেছেন। বাইডেন উল্লেখ করেন, ‘তিনি (ট্রাম্প) যা বলেছেন তা করবেন বলেই প্রকাশ্যে হুংকার দিয়েছেন। তবে আমরা তাকে গুরুত্ব দেইনি। যদিও তিনি করবেন বলেই বলেছেন, যদি আমরা (টাম্প) পরাজিত হই তবে রক্ত গঙ্গা বইয়ে যাবে।’ উল্লেখ্য, গতম মার্চে ওহাইয়োতে নির্বাচনী সমাবেশে ট্রাম্প হুংকার দিয়েছেন রক্তগঙ্গা বইয়ে দেয়ার। নির্বাচনে যদি ট্রাম্প জয়ী হতে না পারেন তাহলেই রক্তপাতের কথা বলেছেন। সে সময় ট্রাম্প বিদেশী আগ্রাসী তৎপরতা থেকে যুক্তরাষ্ট্রের মটর শিল্পকে রক্ষার্থে করনীয় সম্পর্কে আলোচনাকালে ট্রাম্প উপরোক্ত হৃংকার দিয়েছিলেন। পরবর্তীতে রিপাবলিকান নীতি-নির্দ্ধারকেরা ট্রাম্পকে এমন মন্তব্য করা ঠিক হয়নি বলে জানালে ট্রাম্প তার বক্তব্যের ব্যাখ্যাকালে জানান যে, তিনি মটর শিল্পকে বিদেশি কোম্পানীর ছোবল থেকে রক্ষার্থে ঐ কথা বলেছিলেন। আরো উল্লেখ্য, গত নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছিলেন বলে যে উদ্ভট দাবি করেছেন সেজন্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে ওয়াশিংটন ডিসি এবং জর্জিয়ায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার