Advertisement Placeholder

স্বৈরাচার পতনের আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় নিউইয়র্ক বিএনপির দোয়া-মাহফিল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১০ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বৈরাচার পতনের আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় নিউইয়র্ক বিএনপির দোয়া-মাহফিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্যে ৯ অগাস্ট শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিশেষ এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। হোস্ট সংগঠনের সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ মাহফিলে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদিকের নেতৃত্বে। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপেদষ্টা বেবী নাজনীন এবং কেন্দ্রীয় কমিটির নেতা গোলাম ফারুক শাহীন।

BNP-munajaat-2

স্টেট বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিমউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইসউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আনিসুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, বদরুল হক আযাদ, হুমায়ূন কবীর, জাফর তালুকদার, মিজানুর রহমান, এ আর মাহবুবুল হক, এ এস এম মাঈনুল করিম, জিয়াউল হক মিশন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টু, বেলায়েত হোসেন, জিনাত রেহানা রিনা, টিপু, মিন্টু, কালাম, জসিম, রাহুল, সম্রাট প্রমুখ। মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনাও করা হয়।

এ সময় প্রদত্ত বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ আশা করেন যে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হবে এবং সকলের অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচনে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার