Advertisement Placeholder

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১০ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা। শুক্রবার (৯ আগস্ট) এক বিবৃ‌তিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানা‌ন। শ‌নিবার (১০ আগস্ট) এ তথ্য জানায় ঢাকার কানা‌ডিয়ান হাইক‌মিশন।

বিবৃ‌তিতে বলা হয়, বাংলাদেশে চলমান সঙ্কটের সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যেতে কানাডা সমর্থন করে। আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকারের স্বাগত জানাই। এ‌টি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার পাশাপা‌শি শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ।

মেলানি জোলি বলেন, এই পরিবর্তনের সময়ে এমন একটি প্রক্রিয়ায় কানাডা যুক্ত হতে চায়, যা হবে সবার অংশগ্রহণমূলক। ব্যাপক অর্থে সমাজের সব খাতের রাজনৈতিক অংশগ্রহণ। তাতে থাকবে ধর্মীয় সংখ্যালঘু, যুব সমাজ, নারী ও অন্য সংখ্যালঘুরা। মানবাধিকারের প্রতি সম্মান, আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি ও অংশগ্রহণমূলক সরকার গঠনের নীতিতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় কানাডা।

কানাডা সবাইকে শান্ত থাকারও আহ্বান জানায়। মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় কানাডা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার