Advertisement Placeholder

অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১০ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৩২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ

আমার ভাই মরলো কেন-সেনাপতি জবাব চাই, সংখ্যালঘুদের হত্যা কেন-জবাব চাই জবাব চাই, জাগো জাগো-বাঙালি জাগো, জাগো জাগো হিন্দু জাগো, আমার বাড়ি জ্বললো কেন সেনাপতি জবাব চাই, আমার মন্দির জ্বললো কেন-জবাব চাই জবাব চাই, তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা-পদ্মা-মেঘনা যমুনা, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হলো জাতিসংঘ সদর দফতর সংলগ্ন ‘দ্য হ্যামার্সজোল্ট’ পার্ক। ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ’র উদ্যোগে ৯ অগাস্ট শুক্রবার অপরাহ্নে স্মরণকালের বৃহত্তম এ বিক্ষোভ-সমাবেশ থেকে অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ্জামানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধের জন্য। অন্যথায় নিউইয়র্কে শুরু এ আন্দোলন ছড়িয়ে দেয়া হবে সারাবিশ্বে।

একই আহবানে ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ’র পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব বরাবরে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়ার সাথে সাথে সুপরিকল্পিতভাবে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ শুরু হয়েছে। আগুন দেয়া হয় ব্যবসা-বাড়ি ঘরে। ভেঙ্গে চুরমার করা হয়েছে মন্দির। তরুনী-নারীর সম্ভ্রমহানীর পর অনেককে হত্যা এবং মোটা অংকের চাঁদা না দেয়ার অনেক হিন্দুকে অকথ্য নির্যাতনের পর পুড়িয়ে মারা হয়েছে।

এ বিক্ষোভ-সমাবেশে শিশু-কিশোর-তরুণ-তরুণীরাও ছিল ক্ষুব্ধ। চোখে মুখে এক ধরনের ঘৃণা পরিলক্ষিত হয়েছে বাংলাদেশে চলমান হিন্দু নিধনের বিরুদ্ধে। সেভ হিন্দুজ ইন বাংলাদেশ, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করুন, সেভ হিন্দু টেম্পল, উই নীড জাস্টিস, স্টপ রেপস অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স এগেইনস্ট হিন্দু উইমেন, স্টপ হিন্দু জেনোসাইড ইত্যাদি লেখা প্ল্যাকার্ডও বহন করেন অনেকে।

এ মুহূর্তে আমাদের একটাই দাবি, তাহলো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের বাঁচাতে হবে।

Hindu-Rally-un-2

ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ’র সেক্রেটারি রামদাস ঘরামির সঞ্চালনায় সংগঠনের সভাপতি ভজন সরকার বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণকারী সকল স্থাপনা ভেঙ্গে ফেলেছে। এটা যেমন সত্য, ঠিক তেমনি আমরা হিন্দুরা কি অপরাধ করলাম। বারবার সরকার পরিবর্তন হয়, নির্বাচন আসে, পূজা আসে, আর হিন্দুদের ওপর হামলা হয়। পূজা পার্বনের সময়েও হিন্দুরা আক্রান্ত হয়। এই সমস্যার একটা পারমানেন্ট সমাধান দরকার। এহেন সমস্যা সমাধানে বাংলাদেশে ৫/১০টি ডিস্ট্রিক্ট নিয়ে সুরক্ষিত একটি আলাদা জায়গা চাই হিন্দুদের জন্যে।

সংগঠনের চেয়ারম্যান ডা. প্রভাত সরকার, মানবাধিকার সংগঠক ও লেখক শিতাংশু গুহ, মূলধারার রাজনীতিক (ডেমক্র্যাট) ড. দীলিপ নাথ, ঐক্য পরিষদের নেতা অধ্যাপক ড. দ্বীজের ভট্টাচার্য, সুশীল সাহা, সুশীল সিনহা নিজ নিজ বক্তব্যে অন্তর্বতীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হিন্দু নির্যাতনকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নতুন প্রজন্মের প্রিয়ন্তি পাল বলেছেন, বাংলাদেশে আমার ভাই-বোন, চাচা-মামা, খালা-খালুরা নিরাপদে না থাকলে কখনোই গণতন্ত্র কায়েম করা সম্ভব হবে না। প্রিয়ন্তি পালন চলমান আক্রমণের জন্যে দায়ী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। প্রিয়ন্তি আরো বলেন, সেভ আওয়ার লিটল ব্রাদার অ্যান্ড সিস্টার ইন বাংলাদেশ ।

জাতিসংঘের সামনে কয়েক ঘন্টার সমাবেশ শেষে সকলে মিছিল করে মাইল খানেক দূর বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে যান। সেখানকার সমাবেশ পরিচালনা করেন নতুন প্রজন্মের সদস্যরা। সে সময় জানানো হয়,
১০ অগাস্ট হোয়াইট হাউজের সামনে, ক্যালিফোর্নিয়া স্টেটের সাক্রামেন্টো, মিশিগানের ডেট্রয়েটে প্রবাসের হিন্দু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন করবেন। কানাডার টরন্টো, এবং সুইডেনেও মানববন্ধন হবে। ১১ আগস্ট রোববার বিকেল ৫টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সমাবেশ হবে ‘হিন্দু কোয়ালিশন’ ইউএসএর উদ্যোগে।

নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে বড় ধরনের আরেকটি সমাবেশ হবে ১৭ আগস্ট রোববার বিকেল ৫টায়। সে সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতরাও যোগদান করবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার