Advertisement Placeholder

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১২ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (১২ আগস্ট) সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর সাভার থেকে প্রধান বিচারপতি সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় শহীদ মিনারে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।

এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার