Advertisement Placeholder

সরকার গঠনের লক্ষ্যে একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশাবাদ জাতিসংঘের

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার গঠনের লক্ষ্যে একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশাবাদ জাতিসংঘের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজের উপমুখপাত্র ফারহান হক ১২ আগস্ট সোমবার বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের সাথে যোগাযোগ রাখছি, এবং আমরা আশা করছি যে সরকার গঠনের জন্যে একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য খুব দ্রুতই একটি সময়সূচি আসতে পারে । প্রশ্নটি ছিল, প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রেক্ষাপটে, জাতিসংঘের কোনো ধারণা আছে কি যে, ন্যায়বিচার প্রদান, একটি কার্যকরী অর্থনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন ও একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যে অন্তর্বর্তী সরকার কতদিন বহাল থাকবে?

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের অপর প্রশ্ন ছিল- বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় ৩ সাংবাদিক নিহত এবং বহু আহত হয়েছেন। ৫ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগের পরও গণমাধ্যম এবং অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছেন, হচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সেক্রেটারির কক্ষ তছনছ করা হয়েছে। এ অবস্থায় জাতিসংঘের অভিমত কি? জবাবে উপ-মুখপাত্র ফারহান হক বলেন, হ্যাঁ, আমরা সাংবাদিকদের ওপর যে কোনো কারণে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে এবং সাংবাদিকদের ওপর হামলা/আক্রমণের সংবাদ জেনে আমরা শঙ্কিত।

এর আগে সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) এক বিবৃতিতে অন্তর্বতী সরকারের প্রতি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিতের আহবান জানায়। ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগের পর প্রদত্ত বিবৃতিতে সিপিজের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর বেহ লীহ ঈ বলেন, বাংলাদেশের সব পক্ষকে নিশ্চিত করতে হবে যে গণতন্ত্রে উত্তরণের এই নাজুক সময়ে সাংবাদিকরা নিরাপদে/নির্ভয়ে রিপোর্ট করতে পারবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার