
বিশেষ সংবাদদাতা | শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতার জন্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে জাতিসংঘের তদন্ত টিম সামনের সপ্তাহ থেকে ঢাকায় থাকবে। সেই টিমের তদন্তের আওতায় ১৫ জুলাই থেকে ৫ আগস্টের পরিবর্তে ১৫ আগস্ট পর্যন্ত চলা সহিংসতাকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এ সংবাদদাতাকে জানান, জাতিসংঘের হাই কমিশনার এবং অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস দায়বদ্ধতাসহ অন্যান্য সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এবং সে অনুযায়ী আমাদের অফিস সহায়তা দিয়ে যাবে।
সাম্প্রতিক সহিংসতা এবং অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লংঘনের জন্যে দায়ী ব্যক্তি/দেরকে শনাক্ত ও চিহ্নিত করার অভিপ্রায়ে তদন্তের ক্ষেত্র এবং পদ্ধতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহ থেকে একটি টিম ঢাকা সফর করবে। মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা দিতে জাতিসংঘের হাই কমিশনার আন্তরিক অর্থেই প্রতিশ্রুতিবদ্ধ। (The High Commissioner and Muhammad Yunus discussed a comprehensive range of support our Office could provide to the Interim Government and the transition, including on accountability issues. A team will visit Dhaka from next week to discuss areas of support and the modalities for an investigation of human rights violations in the context of the recent violence and unrest. The High Commissioner is very committed to supporting the Interim Government and people of Bangladesh in a successful transition that strengthens the protection of human rights.
)।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজও ইতিপূর্বে সকল সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেছেন। আরো উল্লেখ্য, ৫ আগস্ট পদত্যাগ করেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পরও সহিংসতা, লুটতরাজ, অগ্নি সংযোগ এবং হতাহতের অনেক ঘটনা ঘটেছে।



