
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে

এটর্নী মঈন চৌধুরী (বামে) এবং তরিকুল ইসলাম মিঠু। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপার্সন এ্যাটর্ণী মঈন চৌধুরী এবং ডাইরেক্টর তরিকুল ইসলাম মিঠু রোববার এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদকে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ পরবর্তী গৃহিত পদক্ষেপ সমুহে তারা সন্তোষ করেছেন।
তারা বাংলাদেশের সকল প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি প্রবাসীদের সুযোগ-সুবিধারও সংস্কার আশা করেন, সেইসাথে তারা সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈধ বা অবৈধ সকল প্রবাসী বা অভিবাসী বাংলাদেশিদের কল্যাণের দিকে নজর দেবারও অনুরোধ জানান। তারা বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভুত জনগোষ্ঠি দেশের অর্থনীতির বিরাট একটা অংশ। প্রবাসীর রেমিটেন্সের টাকা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৃহৎ ভূমিকা পালন করে। প্রবাসীরাও দেশের জন্য যুদ্ধ করছে, সে যুদ্ধ দেশের অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ। অথচ এযাবৎ সকল সরকারের আমলেই প্রবাসীরা বরাবরই অবহেলিত থেকেছে। তারা প্রবাসীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের আহবান জানান। বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে যেনো কোনো হয়রানি, অনিয়ম না হয় সেদিকে দৃষ্টি রাখার আহবান জানান। বিবৃতিতে তারা দেশের সকল মানুষকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থেকে সব ভেদাভেদ ভুলে ধৈর্য্যরে সাথে দেশ গড়ার কাজে অংশ নেবার আহবান জানান।



