Advertisement Placeholder

ইইউ রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৯ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইইউ রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

ঢাকায় নিযুক্ত ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশান চেয়ারপার্সন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এর আগে গত বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাত করেন বার্নড।

সে সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার