Advertisement Placeholder

সিলেটে শেখ হাসিনা, রেহানাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২১ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে শেখ হাসিনা, রেহানাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা-শেখ রেহানা

সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচারিক আদালতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ (৩৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলি ও হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি কামরুল ইসলাম, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান, সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি এবং সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের পিএস সাজলু লস্কর। এছাড়াও ৫০০-৬০০ জন অজ্ঞাত লোককে এ মামলায় আসামি করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার