Advertisement Placeholder

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট : মুশফিকের সেঞ্চুরিতে এগোচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ২৪ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট : মুশফিকের সেঞ্চুরিতে এগোচ্ছে টাইগাররা

৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম পাকিস্তান সফরে অসাধারণ এক সেঞ্চুরির দেখা পেলেন। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই শতরান পূর্ণ করেন তিনি। ২০৮ বলে ১২টি চারে ১০১ রানে অপরাজিত আছেন তিনি। টেস্টে এটি ১১তম সেঞ্চুরি তার। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩৮৯ রান। মেহেদী হাসান মিরাজ ৪৪ বলে ১৭ রানে অপরাজিত থেকে মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন।

এর আগে লিটনকে নিয়ে ১৩৩ রানের দারুণ জুটি গড়েন মুশফিক। দলীয় ৩৩২ রানের সময় লিটন বিদায় নিলেও মিরাজকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নেন মুশফিক। দিনের শুরুতে অবশ্য বেঁচে যান মুশফিকুর রহিম। ব্যাকফুটে গিয়ে আলিকে খেলতে চেয়েছিলেন বাংলাদেশি ব্যাটার। একটু নিচু হয়ে ভেতরে ঢোকা বল আঘাত করে তার প্যাডে। আবেদনের জবাবে আম্পায়ারও আঙ্গুল তুলে দেন। চ্যালেঞ্জ জানান মুশফিক। তাতে বেঁচে যান তিনি। সে সময় ৫৯ রানে ছিলেন তিনি।

এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৪২১ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। এরপর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। এই জুটির ৯৪ রানে ভর করে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। মুমিনুল হক ৫০ রানে ও সাদমান ইসলাম ৯৩ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এই দুই ব্যাটারের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে যান সাকিব আল হাসানও। সাকিবের বিদায়ের পর জুটি বাধেন মুশফিক ও লিটন দাস। এই দুই ব্যাটারই তুলে নেন জোড়া অর্ধশতক। এই দুই ব্যাটারের ৯৮ রানে ভর করে ৯২ ওভারে ৩১৬ রান করে তৃতীয় দিন শেষ করে নাজমুল শান্তর দল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার