Advertisement Placeholder

অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যতটা সম্ভব ততটা করবে : জাতিসংঘ

বিশেষ সংবাদদাতা   |   মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যতটা সম্ভব ততটা করবে : জাতিসংঘ

স্টিফেন ডুজারিক। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন শুরু হবার আগে থেকেই বিদেশে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানসহ অনেক প্রথিতযশা ব্যবসায়ী, শিল্পপতি। এভাবে সিনিয়র সাংবাদিক, শীর্ষ ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিক, আমলাসহ ৫০ লাখের মত বাংলাদেশির বিরুদ্ধে হাজারো হত্যা ও দুর্নীতির মামলা দায়েরের মধ্যে মানবাধিকার লংঘন এবং ভিন্নমত পোষণকারিদের দমনের কৌশল রয়েছে বলে জাতিসংঘের কোন উদ্বেগ আছে কিনা জানতে চাইলে মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের কোন সন্দেহ নেই যে, রাজনৈতিক এবং মানবিক উভয় দিক থেকেই কঠিন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের পক্ষে যতটা সম্ভব ততটা করবে।’

২৬ আগস্ট সোমবার দুপুরে জাতিসংঘ সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী এই সংবাদদাতার অপর প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ অতিবাহিত হচ্ছে। এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি। পুলিশ বাহিনীর সদস্যরা এখনো স্বাচ্ছন্দে দায়িত্বে ফিরতে পারছে না। এ সময় সংবাদদাতাকে থামিয়ে দেন মুখপাত্র, এবং বলেন-‘স্যার, বাংলাদেশে যা ঘটছে তার বিবরণ আমি ঘন্টার পর ঘন্টা বিবৃত করতে পারবো না। আমি মনে করি আপনার প্রথম প্রশ্নের আমার উত্তর দ্বিতীয়টিতে প্রযোজ্য।’ উল্লেখ্য, প্রশ্নের অবশিষ্টাংশে ছিল, হত্যা মামলা দায়ের এবং গ্রেফতার, আওয়ামী লীগের কর্মী-সমর্থকসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়ি-ঘর-ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজের পর অগ্নি সংযোগের ঘটনায় জনমনে সন্ত্রস্ত পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে বাংলাদেশ কী গৃহযুদ্ধে নিপতিত হতে যাচ্ছে? এ নিয়ে জাতিসংঘ কী ভাবছে?
তৃতীয় প্রশ্নটি ছিল-বাংলাদেশের বণ্যাকবলিত এলাকায় নগদ অর্থ-খাদ্য সামগ্রি প্রেরণের পরিকল্পনা জাতিসংঘের আছে কিনা। জবাবে মুখপাত্র বলেন, ঠিক আছে, আমি যেমন বলেছি (ব্রিফিংয়ের শুরুতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও জাতিসংঘের তৎপরতা আলোকে উপস্থাপিত বক্তব্যে), জাতিসংঘের মানবিক সেবা দল সেখানে রয়েছে। তারা ইতিমধ্যেই ৭ লাখের মত মানুষকে সাহায্য দিয়েছে। কয়েক সপ্তাহ আগে ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ১২ লক্ষাধিক মানুষের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
চলমান বন্যা কবলিতদের ব্যাপারে প্রদত্ত বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের পক্ষে স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যারা ভারতে প্রবল বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পানি প্রবাহের কারণে আকস্মিক বন্যায় ভুগছে, সে সব বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে আমাদের টিম পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম এবং খাবার বিতরণ করছে। যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি, গতমাসে ঘূর্ণিঝড় এবং মৌসুমী বন্যার সময়ে বাংলাদেশের মানবিক সংস্থাসমূহের কর্মীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ-সামগ্রি বিতরণ করেছে। লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষকে সহায়তা করার। আজ পর্যন্ত ৭ লাখের মত মানুষকে সাহায্য প্রদান করা সম্ভব হয়েছে। ঐ প্রকল্পে ৮০ মিলিয়ন ডলার পাওয়া যাবে বলে আশা করা হলেও এখোন পর্যন্ত মাত্র ২০% অর্থ পাওয়া গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার