
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | ১৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ-সমাবেশ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
অন্তর্বর্তীকালীন সরকার গত ৫ আগস্ট থেকে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে দাবি করে এর সকল কর্মকান্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ ও ভাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে গত ২৬ আগস্ট ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে এক ‘প্রতিবাদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এ সময় সামগ্রীক পরিস্থিতির আলোকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ অসহায় মানুষদের নিরাপত্তা গ্রহণে মার্কিন হস্তক্ষেপ কামনা করে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনী জে ব্লিংকেন বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা’ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্কের পদস্থ কর্মকর্তা সিয়েরা ডেহমন্ড তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের কাছে থেকে গ্রহণ করেন। এ সময় দলীয় অন্য নেতা-কর্মীরাও ছিলেন। সমাবেশের স্লোগান ছিল ‘স্ট্যান্ড উইথ হাসিনা’, ‘লং লীভ হাসিনা’, ‘উই আর ফর হাসিনা’, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ইত্যাদি।
হোয়াইট হাউসের সামনের সমাবেশেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ডা মাসুদুল হাসান, হিন্দাল কাদির বাপ্পা, সোলায়মান আলী, দরুদ মিয়া রণেল, ফরিদ আলম, তরিকুল হায়দার চৌধুরী, শরিফ কামরুল আলম হীরা, নুরল আফছার সেন্টু, সাহানারা রহমান, পান্না, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, রফিকুর রহমান, এমদাদ চৌধুরী, সাহী নাজমুল, মাহমুদুন নবী বাকী, শেখ সেলিম, জি আই রাসেল, আজাদ, তাপস, ইকবাল ইউসুফ, মমতাজ শাহণেওয়াজ, ইকবাল, কিবরিয়া, শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, ড. জাহিদ, হুমায়ূন আহমেদ, মাহী, হাসান, রাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এতে বস্টন, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি-সহ আশপাশের নেতা-কর্মীরা অংশ নেন।



