Advertisement Placeholder
ভোটার ২৮৮৬ : মাঠে তাহের-আরিফ ও মাকসুদ-সিরাজি প্যানেল

চট্টগ্রাম সমিতির নির্বাচন ১৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম সমিতির নির্বাচন ১৯ অক্টোবর

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য-কর্মকর্তাগণ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

‘চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’ (চট্টগ্রাম সমিতি)’র নির্বাচন ১৯ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। কার্যকরী কমিটির ১৯টি আসনে নির্বাচনের জন্যে ২২৩ জন আজীবন সদস্যসহ মোট ভোটার ২৮৮৬। এ নির্বাচনে অবতীর্ণ হবার জন্যে ৩১ আগষ্ট শনিবার মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সরাসরি দুটি প্যানেল মাঠে রয়েছে বলে আগে থেকেই জানা গেছে। এর একটি হচ্ছে তাহের-আরিফ প্যানেল এবং অপরটি মাকসুদ-সিরাজী প্যানেল। প্রার্থীগণের বিগতদিনের ভ‚মিকা, সামাজিক কর্মকান্ডে সততা ও নিষ্ঠার প্রভাব পড়বে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে-এমনটাই শোনা যাচ্ছে ভোটারগণের কাছ থেকে। চট্টগ্রাম সমিতির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনে (যদি কেউ করে থাকেন) কে কতটা যোগ্যতা প্রদর্শন করেছেন-তাও বিবেচনায় আসবে ব্যালটযুদ্ধের সময়ে। উল্লেখ্য, এই প্রবাসে আর্থিকভাবে সবচেয়ে স্বনির্ভর হচ্ছে চট্টগ্রাম সমিতি। নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউতে নিজস্ব একটি ভবন রয়েছে সমিতির। ফুল পেইড এই বাড়ির ভাড়ার টাকা জমা হয় সমিতির তহবিলে।
২৬ আগস্ট সোমবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ। তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। এ সময় অন্য তিন কমিশনার রুহুল আমিন প্রকাশ হোসেন, মোহাম্মদ সেলিম হারুন এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন।
শুরুতে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতিতে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে গভীরভাবে স্মরণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এবং গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনসম্পন্ন করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি দক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়। চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর অন্তর্বর্তীকালীন কমিটি কর্তৃক ১৪ জুন নতুন নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত হয়।
ইঞ্জিনিয়ার খালেদ বলেন, নির্বাচন কমিশন গঠনের পর বিলম্ব হলেও আমরা অন্তর্বর্তীকালীন কমিটির কাছ থেকে চ‚ড়ান্ত ভোটার তালিকা পেয়েছি। সে অনুযায়ী ভোটার সংখ্যা ২৬৬৩ জন এবং লাইফ মেম্বার ২২৩ জন (তবে লাইফ মেম্বারের তথ্যটি হালনাগাদ করার প্রয়োজন রয়েছে)।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য কমিশনের প্রথম সভায় সাংবাদিক শাহাব উদ্দিন সাগরকে মুখপাত্র, মোহাম্মদ সেলিম হারুনকে অর্থনৈতিক, রুহুল আমিন প্রকাশ হোসনেকে দাপ্তরিক এবং মোহাম্মদ এ এইচ হান্নানকে সাংগঠনিক বিষয়ে তদারকির দায়িত্ব প্রদান করা হয়। এরপর থেকেই নির্বাচন কমিশনের সদস্যরা ফ্রি অ্যান্ড ফেয়ার একটি নির্বাচন উপহার দেয়ার ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন এ পর্যন্ত ভার্চুয়ালসহ মোট ৭টি সভা করেছে। এছাড়া দুই দফা অন্তর্বর্তীকালীন কমিটির সঙ্গে ভার্চুয়াল সভা করে। সাধারণ সদস্যদের সঙ্গেও একটি মতবিনিময় সভা করে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ সদস্যদের মতামত নেয়ার চেষ্টা করা হয়। সর্বশেষ গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৯ অক্টোবর শনিবার চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর নির্বাচনের দিন ধার্য্য করে গঠনতন্ত্রের সাথে সামঞ্জস্য রেখে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, ঘোষিত তফশিলের পর আমরা এ নিয়ে স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্টদের সঙ্গে গঠনতন্ত্র মোতাবেক আলোচনা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবো। ভোট গ্রহণের স্থান এবং কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
পরে নির্বাচন কমিশনের মুখপাত্র সাংবাদিক শাহাব উদ্দিন সাগর নির্বাচনের তফশিল ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ৩১ আগষ্ট শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্রুকলিনস্থ সমিতি কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রয় করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোয়নপত্র বাছাই করা হবে ১০ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৮ থেকে রাত ১০টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আপিলের শুনানী ও রায় দেয়া হবে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।
শাহাব উদ্দিন সাগর আরো বলেন, এবারের নির্বাচনে মনোনয়ন ফরম ফি জনপ্রতি ১০০ ডলার। এছাড়া মনোনয়নপত্র জমাদানের সময় ফি প্রদান করতে হবে সভাপতি প্রার্থী ২২০০ ডলার, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী ১ হাজার ৮০০ ডলার, সহ-সভাপতি প্রার্থী ১ হাজার ৫০০ ডলার, সাধারণ সম্পাদক প্রার্থী ১৯০০ ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী ১ হাজার ৪০০ ডলার, সহসাধারণ সম্পাদক প্রার্থী ১ হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষ ১ হাজার ১০০ ডলার, সহ কোষাধ্যক্ষ ১ হাজার ডলার, দপ্তর সম্পাদক ১ হাজার ডলার, সহ দপ্তর সম্পাদক ৮০০ ডলার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ১ হাজার ডলার, সমাজ কল্যাণ সম্পাদক ১ হাজার ডলার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ হাজার ডলার, ক্রীড়া সম্পাদক ১ হাজার ডলার, নির্বাহী সদস্য ৭০০ ডলার। অর্থাৎ পুরো প্যানেলের জন্যে লাগবে ২১ হাজার ৫০০ ডলার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার