Advertisement Placeholder
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

হতাহতদের জন্য সাহায্য চাইলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক:   |   রবিবার, ০৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হতাহতদের জন্য সাহায্য চাইলেন তাসকিন

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দীর্ঘ হচ্ছে লাশের সারি। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রায় শতাধিক মানুষ। এই অগ্নি দুর্ঘটনায় শোকে আচ্ছন্ন পুরো দেশ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদেরও প্রাণ কাঁদছে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য।

৫ জুন এক ফেসবুক পোস্টে তাসকিন সবাইকে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন, ‘আসুন চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেয়া সবার জন্য দোয়া করি। যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো।’
ক্যাপশনের সঙ্গে কোলাজ করা ছবি জুড়ে দিয়েছেন তাসকিন। ছবির একটিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া কন্টেইনার ডিপো এবং অপরটিতে আহতদের জন্য ওষুধ চেয়ে হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে থাকা এক স্বেচ্ছাসেবককে দেখা যাচ্ছে।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার