Advertisement Placeholder

চীনের হুশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানে পৌঁছালেন স্পিকার পেলোসি

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনের হুশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানে পৌঁছালেন স্পিকার পেলোসি

দফায় দফায় চীনের হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার (২ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকেতাইওয়ানের রাজধানী তাইপে বিমানবন্দরে তাকে বহনকারী মার্কিন বিমান বাহিনীর একটি উড়োজাহাজটি অবতরণ করে। খবর সিএনএন।

গত ২৫ বছরের মধ্যে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান সফরে যাওয়া প্রথম মার্কিন স্পিকার হলেন ন্যান্সি পেলোসি। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একটি কংগ্রেশনাল টিমের নেতৃত্ব দিচ্ছেন পেলোসি।
সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপানসহ এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে তাইওয়ানে পৌঁছালেন পেলোসি। তিনি মঙ্গলবার রাত তাইপেতেই কাটাবেন বলে তাইওয়ানের একজন কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে। এ সফরে পেলোসি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বলেও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এদিকে, ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছানোর সংবাদে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ সম্পর্কে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমকে বলেন, ‘তাইওয়ান প্রণালী অঞ্চলে উত্তেজনা বাড়াতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। এর সম্পূর্ণ দায়দায়িত্ব দেশটিকে নিতে হবে। পাশাপাশি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাগত স্বার্থকে অবমূল্যায়নের জন্য মূল্যও পরিশোধ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার