Advertisement Placeholder

হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে : রিজভী

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছে তারা। তিনি বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।

বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন। শাহবাগ এলাকায় পিজি হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রিজভী এই অনুদানের টাকা তুলে দেন।
রিজভী বলেন, আমি আগেও বলেছি, নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, দলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. জাহিদুল কবির প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার