Advertisement Placeholder

আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতাল পরিদর্শন করেছেন ড. ইউনূস

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতাল পরিদর্শন করেছেন ড. ইউনূস

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই-আগস্টেরে বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন ড. ইউনূস। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানান, এই হাসপাতালে আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন।

হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার হিসেবে শপথ নিয়েই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ড. ইউনূস।

এ সময় তিনি ঘুরে ঘুরে রোগীদের খোঁজ নেন। কথা বলেন বেশ কয়েকজন আহত রোগীর সঙ্গে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার