Advertisement Placeholder

বাংলাদেশ-ভারত টেস্ট; যা বললেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ-ভারত টেস্ট; যা বললেন সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী (ফাইল ছবি)

সাদা পোশাকে দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সদ্যই পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে বাংলাওয়াশ করেছে টিম টাইগার্স। রাওয়ালপিন্ডিতে শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারায় টাইগাররা। এবার ভারতের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া নাজমুল শান্তর দল।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বেশ ফুরফুরে বাংলাদেশ দল। ভারতের মাটিতেও দাপট দেখাবে বাংলাদেশ? এমনটাই প্রত্যাশা ভক্তদের। এই বিষয়ে মুখ খুললেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশকে হালকাভাবেই নিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। শুরুতে পাকিস্তানের সমালোচনা করে সৌরভ বলেন, ‘আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না। প্রত্যেক প্রজন্মে ভাল ক্রিকেটার দরকার। কিন্তু ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশের বিপক্ষে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত যে ক্রিকেটার উঠে আসছে না। ওদের এই দিকে নজর দেওয়া উচিত।’
বাংলাদেশ প্রসঙ্গে সৌরভ আরও যোগ করেন, ‘পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনও আশা দেখছি না। ভারতই সিরিজ জিতবে।’

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার