Advertisement Placeholder

পোশাক শ্রমিকদের উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোশাক শ্রমিকদের উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার

পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে নেত্রকোণা জেলার কেন্দুয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ইসতিয়াক কেন্দুয়া উপজেলার বাদে আঠারবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয় শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনার পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন তিনি।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার