Advertisement Placeholder

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

ফাইল ছবি

সাত দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ৩ সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পরেরদিন সকালে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার