Advertisement Placeholder

নিউইয়র্কে ড. ইউনূসের আগমনের প্রতিবাদে কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ড. ইউনূসের আগমনের প্রতিবাদে কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্ট এবং জাতিসংঘে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, ‘ড. ইউনূস এ যাবত পাচ হাজারের অধিক পুলিশ/ছাত্র/সংখ্যালঘু/সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মী হত্যা এবং আনুমানিক দশ হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারছে না। অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের দমন নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে দেশে আইন-বিচার বলে কিছুই নেই।’ আরো বলা হয়, ‘পশ্চিমা দেশগুলোর মত ড. ইউনূস জনগণ বিচ্ছিন্ন সর্বোচ্চ ব্যাংকসুদের সফল ব্যবসায়ীদের একজন! দেশ পরিচালনার কোনো ধরনের দক্ষতা তার নেই। নিজেই বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে তাই স্বাভাবিকভাবে জনগণের নিকট তার কোনো দায়বদ্ধতা নেই।’

লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় মঞ্চে আরো ছিলেন আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান মিয়া, ইমদাদ চৌধুরী, সোলায়মান আলী, নুরল আমিন বাবু, তারেকল হায়দার চৌধুরী প্রমুখ।

সিদ্দিকুর রহমান বলেন, প্রচলিত নিয়ম আর আইন ভঙ্গ করে দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুলের শিক্ষকদের লাঞ্ছিত করার পর কথিত ছাত্ররা শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার ফলে শিক্ষা প্রতিষ্ঠানসুমহে অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন যে, ‘প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দেশে নৈরাজ্য ও পৈশাচিক হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্প্রতিবারও ৫ জনকে গ্রেফতার করে দুজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারছে না অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের দমন নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে।’

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, ‘ড. ইউনূস বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে জনগণের ম্যান্ডেট না নিয়ে অবৈধভাবে ছাত্রদের নিয়োগ প্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার যে কোনো মানদন্ডে আইনগত বৈধতা নেই।’

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে ড. মুহম্মদ ইউনূসের নিউইয়র্কে আগমণের দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর রোববার বেলা ২টায় জেএফকে এয়ারপোর্টে এবং জাতিসংঘে ভাষণের দিন ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় সদর দফতরের সামনে প্রতিবাদ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলন থেকে। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্যে ইতিমধ্যেই প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে বলেও জানান সিদ্দিকুর রহমান। এ উপলক্ষে সর্বত্র ব্যাপক প্রস্তুতি চলছে বলেও দাবি করা হয়।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার