Advertisement Placeholder

ট্রাম্পকে মারতে ঝোপে ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন বন্দুকধারী

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাম্পকে মারতে ঝোপে ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন বন্দুকধারী

ফ্লোরিডার পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পের ওপর দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। ট্রাম্প তার নিজের গলফ ক্লাবে বন্ধু স্টিভ উইটকফের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। এমন সময় সন্দেহভাজন এক বন্দুকধারী প্রায় ১২ ঘণ্টা ধরে ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন। সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতায় ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

রবিবার দুপুরে ট্রাম্প যখন পাম বিচ ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলছিলেন, তখন সিক্রেট সার্ভিসের একজন সদস্য গলফ মাঠের পাশে ঝোপের ভেতরে একটি বন্দুকের নল লক্ষ্য করেন। সন্দেহভাজন ব্যক্তি সেখানে দুটি ডিজিটাল ক্যামেরা, একটি কালো প্লাস্টিকের ব্যাগ ও আধা-স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে অপেক্ষা করছিলেন। বন্দুকটি প্রায় ৪৪০ গজ দূরে থেকে গুলি করতে সক্ষম হলেও, সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন।

ট্রাম্প জানিয়েছেন, গলফ খেলার সময় তিনি কাছাকাছি চার থেকে পাঁচটি গুলির শব্দ শুনেছিলেন। এই ঘটনার পর সিক্রেট সার্ভিস চারটি গুলি ছোড়ে, কিন্তু সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সন্দেহভাজনের গাড়ি শনাক্ত করা হয় এবং তাকে ফ্লোরিডার মার্টিন এলাকায় গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলি রুথের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুটি অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা জানান, রুথ দীর্ঘ সময় ধরে গলফ মাঠের পাশের ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন। সিক্রেট সার্ভিসের সদস্যরা তার সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করার আগেই সেখানে অবস্থান করছিলেন। এই হত্যাচেষ্টার ঘটনা ট্রাম্পের চলমান নির্বাচনী প্রচারের সময়কালে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

অতীতে রুথের ইউক্রেনে যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছার কথা জানা যায়। যদিও বয়সের কারণে তাকে সেই যুদ্ধে অংশ নিতে বাধা দেওয়া হয়েছিল। তবু তিনি ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার কথা বারবার বলেছিলেন। এর আগেও রুথ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০২২ সালে নর্থ ক্যারোলাইনার বাড়িতে একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছিল।

পাম বিচের স্থানীয় বাসিন্দারা এ ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ ট্রাম্পের জীবন আরও একবার গুরুতর হুমকির মুখে পড়েছিল। সিক্রেট সার্ভিসের তৎপরতায় সাবেক প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার হাত থেকে রক্ষা পেয়েছেন, তবে এই ঘটনা ট্রাম্পের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার