Advertisement Placeholder

ড. ইউনূসের সংবর্ধনা বাতিল : নিউইয়র্কে আসছেন ২৪ সেপ্টেম্বর

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড. ইউনূসের সংবর্ধনা বাতিল : নিউইয়র্কে আসছেন ২৪ সেপ্টেম্বর

ফাইল ছবি

নিউইয়র্ক সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনূসকে নিয়ে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যার নাগরিক সমাবেশটি বাতিল করা হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে ড. ইউনূসের বক্তব্য প্রদানের তারিখ ২৭ সেপ্টেম্বর সকালের সময়সূচি ঠিক থাকলেও তাঁর নিউইয়র্কে আগমনের তারিখ পিছিয়ে ২২ সেপ্টেম্বরের স্থলে ২৪ সেপ্টেম্বর করা হয়েছে। এবং ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের সময়সূচিও অপরিবর্তিত রয়েছে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে তিনি জেএফকে ত্যাগ করবেন। নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশী কূটনীতিকরা মঙ্গলবার দুপুরে এসব তথ্য এ সংবাদদাতাকে নিশ্চিত করেছেন।

জানা যায়, নিউইয়র্কে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের ৫০০ আসনবিশিষ্ট বলরুম ভাড়া করেছিলো নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেট। সেই নাগরিক সমাবেশের সামগ্রিক দায়িত্ব ছিল এই কন্স্যুলেটের। সেটি বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমর্থক রাজনৈতিক দলের প্রবাসী নেতা-কর্মীরা হতাশা ব্যক্ত করেছেন। এখন তারা দেন-দরবার চালাচ্ছেন ড. ইউনূসের সাথে হোটেল কক্ষে অথবা জাতিসংঘে বক্তব্যের পর সদর দফতরের কোন কক্ষে বৈঠকে মিলিত হবার।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী জেএফকে এয়ারপোর্টে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচিতেও পরিবর্তন আনার লক্ষ্যে কতৃপক্ষের অনুমতি নিতে হবে। এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান এ সংবাদদাতাকে জানান, ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ অবলম্বন করা হয়েছে এবং নেতা-কর্মী-সমর্থকগণকে নতুন সময় অনুযায়ী যথাস্থানে উপস্থিত থাকার আহবানও জানানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মাণিক জেএফকে এয়ারপোর্ট এবং জাতিসংঘে মুহম্মদ ইউনূসের ভাষণের সময় বাইরে বিক্ষোভ-সমাবেশ সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার