Advertisement Placeholder

নারী বিশ্বকাপ দল ঘোষণায় বাংলাদেশের চমক

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী বিশ্বকাপ দল ঘোষণায় বাংলাদেশের চমক

ঘরের মাঠে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তের মাধ্যমে জ্যোতি-রাবেয়াদের সেই স্বপ্ন ভেঙ্গে গেছে। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে এই মেগা আসরের।

টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিওর মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

স্কোয়াড: মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার