
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে

জেএফকে এয়ারপোর্টে আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালুকে স্বাগত জানান বিএনপি নেতারা
দীর্ঘ এক যুগ পর নিউইয়র্কে এলেন বিএনপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু। ১৮ সেপ্টেম্বর বুধবার জেএফকে এয়ারপোর্টে তাঁকে স্বাগত জানান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল, গিয়াসউদ্দিন প্রমুখ।
সপ্তাহখানেক যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন বলে জানান আব্দুল লতিফ সম্রাট।



