
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজকে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ করায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করে ১৮ সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমাকে দায়িত্ব প্রদানের জন্য অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এছাড়াও তিনি উল্লেখ করেন, পনেরো বছর ধরে যারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আত্মদান করেছেন, বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, অংশগ্রহণ করেছেন তাঁদের আত্মদানের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা; তাঁদের কাছে আমি ঋণী।



