Advertisement Placeholder

মার্কিন টিভি সিবিএ’র সমীক্ষায় বড় ব্যবধানে এগিয়ে কমলা

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন টিভি সিবিএ’র সমীক্ষায় বড় ব্যবধানে এগিয়ে কমলা

আসছে নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের একদফা টিভি বিতর্ক হয়েছে। জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস এখন বিভিন্ন রাজ্যে পুরোদমে প্রচার চালাচ্ছেন। ট্রাম্পও ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে এক হাজার ভোটারের সঙ্গে কথা বলে এনবিসি টিভির সমীক্ষা জানাচ্ছে, ৪৮ শতাংশ মানুষ হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে চাইছেন। ৪০ শতাংশ চাইছেন ট্রাম্পকে। গত জুলাইতে হ্যারিসকে চেয়েছিল ৩২ শতাংশ মানুষ। এবং ট্রাম্পকে ৩৮ শতাংশ।

এনবিসি জানিয়েছে, জুলাই ও সেপ্টেম্বরের পরিস্থিতির মধ্যে বিশাল পার্থক্য দেখা দিয়েছে।

এনবিসি নেটওয়ার্ক জানিয়েছে, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর এই সমীক্ষা করা হয়েছে। তাতে ভুল হওয়ার সম্ভাবনা তিন পার্সেন্টেজ পয়েন্ট।

সিবিএস-এর জনমত সমীক্ষাতেও হ্যারিস ট্রাম্পের থেকে এগিয়ে আছেন। সেখানে হ্যারিস ৫২ শতাংশ ও ট্রাম্প ৪৮ শতাংশ ভোট পাবেন বলে জানানো হয়েছে।

সিবিএসের দাবি, তাদের সমীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা হলো দুই পার্সেন্টেজ পয়েন্ট। অর্থাৎ, ট্রাম্প বা হ্যারিস দুই শতাংশ ভোট কম-বেশি পেতে পারেন।

রয়টার্স-পিএসওএস যে জাতীয় সমীক্ষা করেছিল, তার সঙ্গেও এই দুই সমীক্ষা মিলে যাচ্ছে।

৭৮ বছর বয়সি ট্রাম্প এই নিয়ে পরপর তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। তিনি একবার জিতেছেন, গতবার বাইডেনের কাছে হেরেছেন। তারপর তিনি হারের জন্য জালিয়াতির অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে মামলাও চলছে।

৫৯ বছর বয়সি হ্যারিস এখন ভাইস প্রেসিডেন্ট। হ্যারিস জিতলে আমেরিকার ২৪৮ বছরের ইতিহাসে তিনিই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার