Advertisement Placeholder

এবার পুতিনের বান্ধবী এলিনা কাবায়েভার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার পুতিনের বান্ধবী এলিনা কাবায়েভার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী এলিনা মারাতোভনা কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার অভিজাত নাগরিকদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২ আগস্ট) এলিনা মারাতোভনা কাবায়েভার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর সিএনএন।

ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে বলেছে, রুশ সরকারের কোনো সংস্থার নেতা, কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পরিষদের সদস্য হওয়ায় কাবায়েভার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সি এলিনার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে। তিনি রাশিয়ার নিম্নকক্ষ ‘দুমার’ সাবেক সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতোমধ্যে এলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উল্লেখ্য, পুতিনের কথিত বান্ধবী এলিনা ছাড়া আরও বেশ কয়েকজন রুশ অভিজাত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে ট্রেজারি বিভাগ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার