Advertisement Placeholder
এক হাজার ডলার ও বিয়ারের বিনিময়ে

শিশুপুত্রকে বিক্রির সময় মা-বাবা গ্রেফতার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুপুত্রকে বিক্রির সময় মা-বাবা গ্রেফতার

ফাইল ছবি

অভাবের তাড়নায় মাত্র এক হাজার ডলার এবং কয়েক বোতল বিয়ারের বিনিময়ে শিশু পুত্রকে বিক্রির সময় যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্ট আরকানসাসের এক দম্পতিকে পুলিশ গ্রেফতার করেছে। শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২১ সেপ্টেম্বরের চাঞ্চল্যকর ঘটনাটি আমেরিকার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অবর্ণনীয় অর্থনৈতিক সংকটে নিপতিত হবার তথ্য ফাঁস করেছে বলে শীর্ষস্থানীয় গণমাধ্যমেও আলোচিত হচ্ছে।

পুলিশ জানায়, ওকলাহোমা এবং মিজৌরি স্টেটের সীমান্ত বরাবর অবস্থিত ‘রোজার্স’ সিটির ২১ বছর বয়েসী বাবা এবং ২০ বছর বয়েসী মার সাথে শিশুটি বাস করছিল। সাম্প্রতিক সময়ে তারা নিদারুণ খাদ্যাভাবে নিপতিত হওয়ায় একমাত্র শিশু পুত্রটিকে বিক্রির চুক্তি করেন। এ লক্ষ্যে ক্রেতার সাথে লিখিত চুক্তি সম্পন্ন করেছিলেন। ২১ সেপ্টেম্বর শিশুটিকে ক্রেতার কাছে হস্তান্তরের সময়েই বেন্টন কাউন্টি পুলিশ হাতে-নাতে গ্রেফতার করেছে দম্পতিটিকে। শিশুটির নিরাপত্তার কারণে গণমাধ্যমে অভিভাবকের নাম প্রকাশের অনুমতি দেয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, পুষ্টিকর খাদ্যের অভাবে শিশুটিও খুবই দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা-বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ২৬ সেপ্টেম্বর জানা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার