Advertisement Placeholder

নিউইয়র্ক মাতিয়ে দেশে ফিরছেন বেবী নাজনীন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক মাতিয়ে দেশে ফিরছেন বেবী নাজনীন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী বেবী নাজনীন (৫৯) আবারও প্রিয় মাতৃভূমির ভক্ত-অনুরাগীদের সামনে সশরীরে গান গাওয়ার অভিপ্রায়ে শীঘ্রই প্রবাস জীবনের ইতি টানতে যাচ্ছেন। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কুইন্সে একটি আলো ঝলমল মিলনায়তনে নিজের একক সঙ্গীতানুষ্ঠানে এমন আকুতি উচ্চারিত হয়েছে ।

‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত শিল্পী বেবী নাজনীন বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়ায় বাংলাদেশে এক ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। তেমনি অবস্থায় ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন নিলফামারী-৪ আসন থেকে। মনোনয়ন না পেয়ে হতাশ হলেও তৎকালীন সরকারের দমন-পীড়নের কারণে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ২০০২ ও ২০০৩ সালে বাচসাস পুরস্কারপাপ্ত এই শিল্পী। এমনি অবস্থায় মাঝেমধ্যে প্রবাসের মঞ্চে বেবীকে দেখা গেলেও সদা দেশের ভক্তদের সামনে গাইতে না পাবার দু:খবোধে জর্জরিত থাকতেন। বিএনপির চরম দু:সময়ের কান্ডারি হিসেবে কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছিল এবং সর্বশেষে তাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, বেবী নাজনীন তার প্রায় প্রতিটি পরিবেশনার সময়ে সুযোগ পেলেই ‘বেগম খালেদা জিয়াকে শুধু গণতন্ত্রের মা বলেই ক্ষান্ত হননি, নিজের মা হিসেবেও সম্বোধন করেছেন প্রবাসের মঞ্চেও। এভাবেই বিএনপির রাজনীতির সাথে নিজেকে একাকার করে নিউইয়র্কে বিএনপির সকল কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন গানের পাখী আর কোকিলকন্ঠি খ্যাত বেবী নাজনীন।

গানে গানে দর্শক-শ্রোতাদেরকে মাতিয়ে রাখার এই একক সঙ্গীতানুষ্ঠানে পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারারাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে- এ প্রাণো বুঝি যায় রে’ ইত্যাদি।
বেবী নাজনীনের এই একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে তার ফ্যান ক্লাব। এটি প্রেজেন্ট করেছে ‘আশা গ্রুপ অব কোম্পানিজ’। অনুষ্ঠানে ছিলেন ব্যবসায়ী, রাজনীতিক ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি নেতৃবৃন্দ।

আরও ছিলেন রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, আক্তার হোসেন বাদল, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী, অ্যাডভোকেট আরিফ চৌধুরি, সোহাগ আজম প্রমুখ।

বেবী নাজনীন তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। তার গান মন্ত্রমুগ্ধের মতো শোনেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান শেষে সবাই প্রাণ ভরে দোয়া করেন মাতৃভূমিতে ফেরার পর যাতে আরো বহুদিন দর্শক-শ্রোতাগণের হৃদয়ে নিজেকে প্রোথিত করে রাখতে পারেন। রাজনীতিতেও যাতে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে সক্ষম হন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার