Advertisement Placeholder

তাইওয়ানের পর এবার দক্ষিণ কোরিয়া সফরে পেলোসি

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাইওয়ানের পর এবার দক্ষিণ কোরিয়া সফরে পেলোসি

চীনের হুমকির সত্ত্বেও তাইওয়ান সফর শেষ করে ন্যান্সি পেলোসি এবং কংগ্রেসের অন্যান্য সদস্য বুধবার সন্ধ্যায় (৩ আগস্ট) দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) পেলোসি দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার কিম জিন পিয়ো এবং পার্লামেন্টের অন্যান্য সিনিয়র সদস্যের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এ সময় তাদের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ুবিষয়ক আলোচনা প্রধান্য পাবে বলে জানা গেছে। খবর এপি।

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একই দিন পেলোসির একটি আন্তঃকোরিয়ান সীমান্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে, যা যৌথভাবে আমেরিকান নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড এবং উত্তর কোরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালায় জানিয়েছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে ফোনে কথা বলবেন পেলোসি। তাদের মধ্যে সরাসরি কোনো বৈঠকের আয়োজন করা হয়নি।

এদিকে, বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে, অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ হস্তক্ষেপ।’

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর বুধবার (৩ আগস্ট) মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি দেশটি ত্যাগ করেছেন। পেলোসির এ সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

এশিয়ার সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার পর মার্কিন কংগ্রেশনাল টিমটি জাপান সফরে যাবে। এর আগে সফরের প্রথম দিকে স্পিকার পেলোসি সিঙ্গাপুর ও মালয়েশিয়া যান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার