Advertisement Placeholder
ফুটসাল বিশ্বকাপ

ব্রাজিলের মিশন হেক্সা কমপ্লিট, কাঁদল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলের মিশন হেক্সা কমপ্লিট, কাঁদল আর্জেন্টিনা

ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ চিরায়ত ও ধ্রুপদী। যদিও ফুটবলের সেই দ্বৈরথ ক্রমাগত ম্রিয়মান হচ্ছে। পিছিয়ে পড়ছে ব্রাজিল। বিপরীতে উড়ছে আর্জেন্টিনা। তবে ফুটসালে ঘটলো ব্যতিক্রমী ঘটনা। বিশ্বকাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

উজবেকিস্তানে বসেছিল ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটিতে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। পূর্ণ হয় হেক্সা মিশন।

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার আয়োজিত টুর্নামেন্টটির ১০ আসরের মধ্যে সাতবারই ফাইনাল খেলে ব্রাজিল। এর মধ্যে ছয়বার শিরোপা ঘরে তুলে।

রবিবার (৬ অক্টোবর) ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত আটটায়।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার