Advertisement Placeholder

৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির আহ্বায়ক জিয়া, সদস্য সচিব ইকবাল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির আহ্বায়ক জিয়া, সদস্য সচিব ইকবাল

আহ্বায়ক জিয়াউল হক জিয়া এবং সদস্য-সচিব ইকবাল কবির (ডানে)

কানাডার মন্ট্রিয়ল সিটির একটি পার্টি হলে ৬ অক্টোবর এক সুধী সমাবেশে আগামী বছর অনুষ্ঠিতব্য ৩৯তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা) সম্মেলনের হোস্ট কমিটি ঘোষণা করা হয়। হোস্ট কমিটির কনভেনর ‘কানাডা-বাংলাদেশ সলিডারিটি’র প্রেসিডেন্ট জিয়াউল হক জিয়া এবং মেম্বার সেক্রেটারি হয়েছেন সাংবাদিক ইকবাল কবীর। ফোবানার নিবাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম ছিলেন সমাবেশের মধ্যমণি। এসময় হোস্ট কমিটির অপর কর্মকর্তাদের নামও ঘোষণা করা হয়। তারমধ্যে রয়েছেন চিফ কো-অর্ডিনেটর -আবুল হোসেন দুলাল, চিফ কনসালটেন্ট- সামসাদ রানা, চিফ এ‍্যডমিনিস্ট্রেটর – রাসেল মির্জা এবং ট্রেজারার- বজলুর রশিদ।

ফোবানা সম্মেলনের প্রস্তুতি সমাবেশে কথা বলছেন চেয়ারম্যান আতিকুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

উল্লেখ্য, উত্তর অ‍্যমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ মিলন মেলা হিসেবে পরিচিত ‘ফোবানার ৩৯ তম সম্মেলন’ অনুষ্ঠিত হবে সামনের লেবার ডে উইকেন্ডে (৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর) কানাডার এই শহরেই । গত লেবার ডে উইকেন্ডে মিশিগানে অনুষ্ঠিত ৩৮ তম ফোবানা সম্মেলন থেকে নির্বাচিত করা হয় মন্ট্রিয়ল সিটিকে।

এযাবতকালের সেরা একটি ফোবানা সম্মেলনের অভিপ্রায়ে ১১ মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণের জন্যে অনুষ্ঠিত এ সমাবেশে মন্ট্রিয়লের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপিকা সামসাদ রানা। বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখতে প্রবাস প্রজন্মকে কম্যুনিটির সাথে জড়িয়ে রাখার সংকল্প ব্যক্ত করেন সবাই।

এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-তে বসবাসরত প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনাও করা হয়। ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি রহিম র‌্যা নিহাল জানান, বিষয়-ভিত্তিক সেমিনার-সিম্পোজিয়াম ছাড়াও বাঙালির এগিয়ে চলার চ্যালেঞ্জের আলোকে থাকবে নানা আলোচনা। গতানুগতিকভাবে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্টেটের সংগঠনসমূহের পরিবেশনায় থাকবে নতুনত্ব। প্রবাসের স্বপ্ন পূরণের ক্ষেত্রে মূলধারার রাজনীতিতে আরও জোরালো ভূমিকায় অবতীর্ণ হবার পথ সুগম হয়-এমন ব্যক্তিবর্গের সমাগম ঘটানো হবে এই সম্মেলনে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার